নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের সাফল্যে উজ্জ্বল NGC Art & Photography Club
Achievement Jul 30, 2026 231 Views

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের সাফল্যে উজ্জ্বল NGC Art & Photography Club

ছয়ানী ইউথ ফাউন্ডেশন (Chhayani Youth Foundation) আয়োজিত Brain Charge-26 আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থী ও NGC Art & Photography Club-এর কৃতী সদস্য সামিয়া সুলতানা এবং নীলিমা নিজাম

ফটোগ্রাফি বিভাগে প্রথম স্থান অর্জন করেন সামিয়া সুলতানা এবং দ্বিতীয় স্থান অর্জন করেন নীলিমা নিজাম। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তাদের এই অর্জন নোয়াখালী সরকারি কলেজ, NGC Art & Photography Club এবং পুরো শিক্ষার্থী সমাজের জন্য গর্বের বিষয়।

তাদের এই সাফল্য তরুণ ফটোগ্রাফারদের সৃজনশীলতা, দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি। NGC Art & Photography Club বিশ্বাস করে, ভবিষ্যতেও ক্লাবের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফটোগ্রাফি প্রতিযোগিতা ও আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও সাফল্য অর্জন করবে এবং নোয়াখালী সরকারি কলেজের সুনাম আরও সমৃদ্ধ করবে।

সামিয়া সুলতানা ও নীলিমা নিজামকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের এই অনন্য অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় অনুপ্রাণিত করবে।


Gallery

Share

0 Comments

misc.login_to_comment

Login
Categories
Latest